> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 15 কি কারণে এ কোম্পানি পছন্দ করলেন?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 15 কি কারণে এ কোম্পানি পছন্দ করলেন?
কাজ শেষ হওয়ার পরে কুওন-সানের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুওন-সানের সহকরমীরা তাকে বিভিন্ন প্রশ্ন করছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: দোওশিতে কোনো কাইশা-ও এরান্দা-ন্ দেস্-ক?
| 山田 | 仕事に慣れましたか? | কাজের সাথে কি অভ্যস্ত হয়েছেন ? |
|---|---|---|
| ইয়ামাদা | শিগোতো-নি নারেমাশ্তা-কা? | |
| クオン | はい。おかげさまで。 | হ্যাঁ, আপনাকে ধন্যবাদ । |
| কুওন | হাই, ওকাগেসামা-দে | |
| 佐藤 | ところで、どうしてこの会社を選んだんですか? | তা.., কি কারণে এ কোম্পানি পছন্দ করলেন ? |
| সাতোও | তোকোরোদে, দোওশিতে কোনো কাইশা-ও এরান্দা-ন্দেস্কা? | |
| クオン | ここの技術力に興味があったからです。 | এখানকার প্রযুক্তি সম্পর্কে আগ্রহ থাকার কারণে। |
| কুওন | কোকো-নো গিজুৎসুরিয়োকু-নি কিয়োওমি-গা আত্তা কারা দেস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
জাপানী কোম্পানিতে প্রায়ই বিভিন্ন পার্টির আয়োজন করা হয়। সচরাচর যেসব পার্টি হয়, তার মধ্যে রয়েছে, নতুন কর্মীকে স্বাগত জানাতে পার্টি, কেউ বদলী হলে ফেয়ারওয়েল পার্টি, এবং বিগত বছরের সকল কাজ ও সহায়তার জন্য ধন্যবাদ জানাতে বর্ষ সমাপনী পার্টি।
জাপানী পার্টিতে সাধারাণত খাবারের সাথে মদ বা চা-পানও করা হয়। আপনি যদি মদ পানে আগ্রহী না হন, তবে সেটা জানাতে কোন অসুবিধা নেই। তবে বিনয়ী শব্দ ব্যবহার করে না বলবেন। কারণ উল্লেখ করে বললে ভাল হবে যেমন সুমিমাসেন, ওসাকে-ওয়া নোমেনাইন্দেস অর্থাৎ "দুঃখিত, আমি মদ পান করতে পারি না"।
পার্টির মাধ্যমে সবার সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ থাকে। এমনকি আপনার সহকর্মীর কোন অজানা তথ্যও জানতে পারবেন। আপানাকে আমন্ত্রণ জানানো হলে এতে অংশ নেবেন।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)