> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 14 এখনই ফিরে এসেছি।
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 14 এখনই ফিরে এসেছি।
কুওন-সান নতুন ফ্রিজ বিক্রয় করার জন্যে ক্লাইয়েন্ট কোম্পানিতে গিয়েছিলেন। সে কাজ শেষ করে অফিসে ফিরে এসেছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: তাদাইমা মোদোরিমাশ্তা
| クオン | ただいま戻りました。 | আমি ফিরে এসেছি । |
|---|---|---|
| কুওন | তাদাইমা মোদোরিমাশ্তা | |
| 山田 | おかえりなさい。 どうでしたか? | ফিরে আসায় স্বাগতম । সবকিছু কেমন হল ? |
| ইয়ামাদা | ওকায়েরিনাসাই দোও দেশ্তা-কা ? | |
| クオン | まあまあだと思います。 契約まであと一歩です。 | মনে হচ্ছে ভালই হয়েছে । চুক্তি স্বাক্ষর পর্যন্ত খুব কাছাকাছি চলে এসেছি। |
| কুওন | মাআমাআ-দা-তো ওমোইমাস্ কেয়েইয়াকু-মাদে আতো ইপ্পো দেস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
জাপানে বিভিন্ন অবস্থায় নানান সম্ভাষণ বলা হয়। আপনারাও কিছু কিছু সম্ভাষণ মনে রাখবেন।
প্রথমে মনে রাখবেন আজকের সংলাপের দুই বাক্য, তাদাইমা এবং ওকাএরিনাসাই। বাইরে যাওয়ার সময় বলা হয় ইত্তেকিমাস যার অর্থ হবে "আসছি"। আর তার উত্তরে বলা হয় ইত্তেরশ্শাই অর্থাৎ "আসুন"।
কিছু খাওয়ার আগে বলবেন ইতাদাকিমাস, যার আক্ষরিক অর্থ হচ্ছে "খাচ্ছি"। খাওয়ার পরে বলা হয় গোচিসোওসামাদেশিতা অর্থাৎ "খাওয়া দাওয়ার জন্যে ধন্যবাদ।" এই শব্দ কেউ আপনাকে খাইয়ে দেওয়ার সময়ও বলবেন।
শেষে ওইয়াসুমিনাসাই অর্থাৎ "শুভ রাত্রি"ও মনে রাখবেন। শুতে যাওয়ার সময় এটা বলা হয় আর এর উত্তরও ওইয়াসুমিনাসাই বলা হয়।
এসব সম্ভাষণ মনে রাখলে জাপানীদের সঙ্গে ভাল সম্পর্ক গড়তে পারবেন।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)