> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 4 এখন কয়টা বাজে?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 4 এখন কয়টা বাজে?
কুওন মিটিং-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে জানে জাপানীরা সময়ের ব্যাপারে সচেতন। তাই সেও সময়মত উপস্থিত হতে চায়।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: ইমা নানজি দেস্-কা?
| クオン | いま何時ですか? | এখন কয়টা বাজে ? |
|---|---|---|
| কুওন | ইমা নানজি দেস্কা ? | |
| 山田 | 4時15分です。 | চারটা পনেরো মিনিট । |
| ইয়ামাদা | ইয়োজি জূগোহুন দেস্ | |
| クオン | 会議は何時に終わりますか? | মিটিং কয়টায় শেষ হবে? |
| কুওন | কাইগি-ওয়া নানজি-নি ওওয়ারিমাস্কা ? | |
| 山田 | 5時ごろですよ。 | পাঁচটার দিকে । |
| ইয়ামাদা | গোজি গোরো দেস্ইয়ো |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
জাপান ঘুরতে এসে অনেক দর্শনার্থীরাই এটা দেখে অবাক হয়ে যান যে, এখানে ঠিক সময়ে ট্রেন চলাচল করে থাকে। প্রকৃতপক্ষে, বেশীরভাগ জাপানীই সময়সূচি যথাযথভাবে অনুসরণ করে কাজ করতে পছন্দ করেন। একটি শীর্ষস্থানীয় ঘড়ি প্রস্তুতকারক কোম্পানির একটি সমীক্ষার ফলাফল এক্ষেত্রে তুলে ধরা যেতে পারে। প্রশ্ন করা হয়েছিল, "বিরক্ত বোধ করতে শুরু করার আগে পর্যন্ত আপনি একটি কম্যুটার ট্রেনের কতটুকু সময় বিলম্ব মেনে নিবেন?" প্রায় ৫০% উত্তরদাতা জানিয়েছিলেন- "৫ মিনিট পর্যন্ত"। কারও সাথে দেখা করতে গেলে নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে যাওয়াটাকে শিষ্ঠাচার হিসেবে ধরে নেয়া হয়। আপনি প্রায়শই লোকজনকে বলতে শুনবেন যে, সভাস্থলে ঠিক সময়মত গিয়ে তাঁরা দেখেছেন যে সবাই তাঁদের আগেই পৌঁছেছেন। বিশেষ করে ব্যবসায়িক সভায়, আপনি যদি দেরী করে আসেন তবে আপনি গ্রহণযোগ্যতা হারাতে পারেন। সুতরাং আপনার যদি দেরী হওয়ার সম্ভাবনা থাকে, তবে যার সাথে দেখা করতে যাচ্ছেন, তাকে টেলিফোন করে তা জানানো হচ্ছে ভদ্রতা। আপনি যদি কোন কার্যসূচিতে দেখা করতে গিয়ে মাত্র ৫ মিনিটও দেরী করেন, তবে অনেক জাপানীই বিরক্ত বোধ করবেন। সূত্র: সিটিজেন
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)