> সহজে জাপানী শেখা > “সহজে জাপানী শেখা” সম্বন্ধে

“সহজে জাপানী শেখা” সম্বন্ধে

“সহজে জাপানী শেখা” -৫০টি পাঠে জাপানী ভাষা শেখার জন্য এনএইচকে ওয়ার্ল্ডের রেডিওর অনুষ্ঠান-

“সহজে জাপানী শেখা” এনএইচকে ওয়ার্ল্ড-এর একটি অনুষ্ঠান। এনএইচকে ওয়ার্ল্ড হচ্ছে এনএইচকে(জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন)-এর আন্তর্জাতিক সম্প্রচার সেবা এবং এতে টেলিভিশন, রেডিও এবং ইন্টারনেট অন্তর্ভূক্ত । প্রতিটি পাঠে, একটি অডিও নাটিকার মাধ্যমে আপনি একটি প্রয়োজনীয় অভিব্যক্তি শিখতে পারেন। এভাবে এ ধারাবাহিক নাটিকা শেষ করলে আপনি ৫০ টি কার্যকর অভিব্যক্তিতে ব্যুৎপত্তি অর্জন করতে পারেন।

কাহিনীর পরিচয়

কুওন, এ নাটিকার মূল চরিত্র একজন ২৫ বছর বয়স্ক ভিয়েতনামী। তিনি ভিয়েতনামে অবস্থিত একটি জাপানী বৈদ্যুতিক সরঞ্জামাদি নির্মাণ সংস্থার অধিভূক্ত কোম্পানিতে কাজ করছিলেন। টোকিওতে অবস্থিত কোম্পানিটির সদর দপ্তরে তাঁকে দায়িত্ব দেয়া হলে, প্রথমবারের মতো তিনি জাপান আসেন। যদিও তিনি ভিয়েতনামে থাকা কালে একটি জাপানী ভাষা শিক্ষা স্কুলে লেখাপড়া করছিলেন, তবুও তাঁর ভাষার দক্ষতার ব্যাপারে তিনি চিন্তিত। টোকিও সদর দপ্তরে অবস্থিত তাঁর সহকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছেন।

প্রধান চরিত্রসমূহ
কুওন

কুওন

মি. সাতোও

মি. সাতোও

ম্যানেজার

ম্যানেজার

মিজ ইয়ামাদা

মিজ ইয়ামাদা

মিজ তাকাহাশি

মিজ তাকাহাশি

পাঠ শুরু করা

“সহজে জাপানী শেখা”-র বিবিধ উপকরণ

  • নতুন সপ্তাহে নতুন পাঠ
  • জাপানে বসবাসের জন্য টিপস্
  • পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়
  • প্রতিটি অডিও নাটিকায় জন্মসূত্রে জাপানীরা কথা বলেছেন।
  • জাপানী শিক্ষার একজন বিশেষজ্ঞ শিক্ষক পাঠ তত্ত্বাবধান করেছেন।
  • এনএইচকে ওয়ার্ল্ডের জাপানী ভাষার পাঠ ব্যবহার করে, আপনি অনায়াসে এবং সুবিধাজনকভাবে জাপানী ভাষা শিখতে পারেন। অনলাইনে বিনামূল্যে জাপানী ভাষায় কথা বলা শিখতে শুরু করুন।

এই পাঠের সুবিধা সম্পর্কে আরও জানতে হলে এনএইচকে ওয়ার্ল্ড থেকে শেখার সুবিধা

পাঠ শুরু করা
[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)

জাপানী ভাষা শিক্ষা পাঠ সংক্রান্ত প্রশ্ন বা মতামত মন্তব্য পাঠানো