> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 42 আমি অত্যন্ত দুঃখিত
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 42 আমি অত্যন্ত দুঃখিত
কুওন-সান অফিসে গিয়ে দেখেন যে তাঁর ডেস্কের উপরে একটা চিঠি রাখা আছে। সেখানে লেখা ছিল, একটা ক্লাইয়ান্ট কম্পানি থেকে টেলিফোন এসেছিল।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: মোওশিওয়াকে গোযাইমাসেন
| クオン | もう商品はお手元に届きましたか? | পণ্যটি ইতিমধ্যে আপনার হাতে পৌঁছেছে কি ? |
|---|---|---|
| কুওন | মোও শোওহিন-ওয়া ও-তেমোতো-নি তোদোকিমাশ্তা-কা? | |
| 取引先 | それが、届いていません。 どうなっているんですか? | না, এখনো আসে নি । ব্যাপারটা কি ? |
| খদ্দের | সোরে গা, তোদোইতে ইমাসেন দোও নাত্তে ইরু-ন্ দেস্-কা? | |
| クオン | 申し訳ございません。 すぐに調べて、折り返しご連絡をさしあげます。 | আমি অত্যন্ত দুঃখিত । এক্ষুণি চেক করে আপনাকে আবার টেলিফোন করব । |
| কুওন | মোওশিওয়াকে গোযাইমাসেন সুগু-নি শিরাবেতে, ওরিকায়েশি গো-রেন্রাকু-ও সাশিআগেমাস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
যে কেউ ভুল করতে পারে। কিন্তু আপনি যদি যথাযথভাবে ক্ষমা চাইতে না পারেন, তবে অন্যরা আপনার সম্বন্ধে খারাপ ধারণা করতে পারেন। ঠিকমত ক্ষমা চেয়ে আপনার ভাবমূর্তি উন্নত করতে হবে।
ব্যবসার ক্ষেত্রে ক্ষমা চাইবার সময় এই অভিব্যক্তিগুলি ব্যবহার করা হয়, "সুমিমাসেন", "মোওশিওয়াকে গোযাইমাসেন" এবং "শিৎসুরেই ইতাশিমাশিতা"।
যাঁর কাছে ক্ষমা চাইছেন, তিনি যদি আপনার সামনে থাকেন, সেক্ষেত্রে শুধু কথা দিয়ে নয়, মাথা নামিয়ে নিলে ভাল হয়।
দুর্ঘটনার জন্য ট্রেন পৌঁছাতে দেরি হওয়ার মত কারণে আপনি সময়মত নির্দিষ্ট জায়গায় হাজির দিতে পারেন নি, তখনো আপনার যা করা প্রয়োজন, তা হচ্ছে অন্যপক্ষের কাছে ক্ষমা চাওয়া, যদিও আপনি নিজে দেরীর জন্যে দায়ী নন। সময়মত উপস্থিত হতে না পারার কারণ যাই হোক না কেন, আপনার ক্ষমা চাওয়ার কথা মুখে আনা উচিৎ, কেননা আপনি কথামত কাজ করতে না পেরে অন্য লোককে কষ্ট দিয়েছেন। মন থেকে ক্ষমা চাওয়ার পর আপনার করণীয় হল পরবর্তী কাজের মাধ্যমে আপনার উপর অন্যের আস্থা ফিরিয়ে আনা।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)