> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 41 আস্তে আস্তে
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 41 আস্তে আস্তে
কুওন-সান বাড়িওয়ালি ও তাঁর স্বামীর সাথে দেখা করতে তাদের বাড়িতে এসেছেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে বাইরে অন্ধকার হয়ে গেছে।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: সোরোসোরো
| クオン | すみません、僕、そろそろ…。 | কিছু মনে করবেন না, আমি আস্তে আস্তে… |
|---|---|---|
| কুওন | সুমিমাসেন, বোকু, সোরোসোরো... | |
| 大家 | あっ、もうこんな時間。 | ও, কখন যে সময় চলে গেল ! |
| বাড়িওয়ালি | আ্.., মোও কোন্না জিকা, | |
| クオン | 今日はありがとうございました。 楽しかったです。 | আজ আমার খুব ভাল লাগল । আপনাদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে পেরেছি । |
| কুওন | কিইয়োও-ওয়া আরিগাতোও গোযাইমাশতা তানোশিকাত্তা দেস্ | |
| 大家の夫 | こちらこそ、来てくれてありがとう。 | আমাদেরও ভাল লাগল। কষ্ট করে এসেছ । |
| বাড়িওয়ালা | কোচিরা-কোসো, কিতে কুরেতে আরিগাতোও | |
| 大家 | お仕事がんばってね。 | তোমার কাজের সাফল্য কামনা করি । |
| বাড়িওয়ালি | ও-শিগোতো গাম্বাত্তে-নে |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
এ কথা প্রায়ই বলা হয় যে জাপানীদের স্পষ্ট করে কিছু বলতে ভাল লাগে না। কারণ জাপানে এই ধারণা আছে যে স্পষ্টভাবে বলা না হলেও অবস্থাটা বোধগম্য করাই ভাল।
আজকের সংলাপেও কুওন-সান স্পষ্ট করে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ না করে শুধু "সোরোসোরো" বলেছেন। আর এইটুকু বলায় বাড়িওয়ালি বুঝতে পেরেছেন যে তিনি বাড়ি ফিরে যেতে চান। এভাবে শুধু শব্দগুলি থেকে নয়, সেই লোকটির মুখের ভাব বা পারিপার্শ্বিক অবস্থা থেকে কথাটা বোধগম্য করাটা ভাল চালচলন বোঝা যায়।
শব্দের বাইরের বিভিন্ন অবস্থা থেকে বোধগম্য করাকে জাপানী ভাষায় "কুউকি-ও ইয়োমু" বলা হয়। "কুউকি-ও ইয়োমু"-র আক্ষরিক অর্থ হয় "বাতাস পড়া" আর এই অভিব্যক্তি মনের ভাব বা ওই স্থানের অবস্থা গ্রহণ করার ক্ষমতা ভাল করে প্রকাশ করে।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)