> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 7 একটি হিসাব খুলতে চাই
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 7 একটি হিসাব খুলতে চাই
কুওন ব্যাংকে এসেছে হিসাব খোলার জন্য। সে কাউণ্টার থেকে একটি নম্বর লেখা কার্ড নিল। নম্বর অনুসারে সবাইকে ডাকা হবে।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: কোওযা-ও হিরাকিতাই-ন্ দেস্ গা...
| 銀行員 | 今日はどのようなご用件ですか? | আপনার জন্য কি করতে পারি ? |
|---|---|---|
| ব্যাংকের কর্মচারী | কিয়োও-ওয়া দোনো-ইয়োওনা গো-ইয়োওকেন দেস্কা ? | |
| クオン | 口座を開きたいんですが…。 | একটি হিসাব খুলতে চাই..। |
| কুওন | কোওযা-ও হিরাকিতাই-ন্ দেস্ গা… | |
| 銀行員 | こちらにお名前とご住所、 お電話番号を書いてください。 | অনুগ্রহ করে এখানে আপনার নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বর পূরণ করুন । |
| ব্যাংকের কর্মচারী | কোচিরা-নি ও-নামায়ে-তো গো-জূশো, ও-দেন্ওয়া বান্গোও-ও কাইতে কুদাসাই |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
জাপানী সংস্কৃতির একটি বহিঃপ্রকাশ, যা অনেক বিদেশীকেই অবাক করে দেয়, তা হল ব্যক্তিগত সীল। জাপানী ভাষায় একে হান্কো বা ইন্কান বলা হয়ে থাকে। অনেক গুরুত্বপূর্ণ কাজে এই সীল একটি আবশ্যকীয় ভূমিকা পালন করে থাকে। যেমন- ব্যাংকে হিসাব খোলা অথবা বাড়িভাড়ার চুক্তি করা ইত্যাদি। হান্কো ইন্কানে ঐ ব্যক্তির নামের শেষ অংশ বা পারিবারিক নাম লেখা হয়ে থাকে। এটি সাধারণত কাঠ, পাথর বা প্লাস্টিকের হয়ে থাকে। কিন্তু আপনার যদি কোন সীল না থাকে, তবে চিন্তা করবেন না। প্রধান প্রধান ব্যাংকগুলি আপনাকে কেবল আপনার স্বাক্ষর দিয়েই হিসাব খুলতে দেবে। তারা একে সীলের মতো একইরকম বৈধ বলে গণ্য করে থাকে। এছাড়াও দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গিয়ে অদাপ্তরিক সীলও ব্যবহার করা হয়ে থাকে। যেমন- কোন রেজিস্ট্রি করা চিঠি বা পার্সেল গ্রহণের সময় করা হয়ে থাকে। সাধারণ প্রচলিত জাপানী নামের শেষাংশ বা পারিবারিক নামের ক্ষেত্রে সহজেই তৈরি অবস্থায় সীল কেনা যায়। এরকম পদবীর মধ্যে রয়েছে সাতোও, সুযুকি, তাকাহাশি ইত্যাদি। আপনি দোকানে অর্ডার দিয়ে আপনার পূর্ণ নাম, ডাকনাম বা কেবল আদ্যক্ষর দিয়েও সীল বানাতে পারেন।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)