> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 5 আমরা কি একত্রে যেতে পারি না?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 5 আমরা কি একত্রে যেতে পারি না?
মিটিং শেষে কুওন বাড়িমুখো হচ্ছে। সে মিজ ইয়ামাদাকে একত্রে অফিস থেকে যাওয়ার প্রস্তাব দেয়।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: ইশ্শো-নি কায়েরিমাসেন-কা?
| クオン | 山田さん、一緒に帰りませんか? | মিজ ইয়ামাদা,আমরা কি একত্রে যেতে পারি না ? |
|---|---|---|
| কুওন | ইয়ামাদা-সান, ইশ্শো-নি কায়েরিমাসেন-কা ? | |
| 山田 | ごめんなさい。 まだ仕事が終わりません。 クオンさんも手伝ってください。 | দুঃখিত,কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি । কুওন,আপনি কি অনুগ্রহ করে সাহায্য করবেন ? |
| ইয়ামাদা | গোমেন্নাসাই মাদা শিগোতো-গা ওওয়ারিমাসেন কুওন-সান-মো তেৎসুদাত্তে কুদাসাই | |
| クオン | えーと、今日は残業できません。 | আ.., আজ আমি অতিরিক্ত সময় কাজ করতে পারছি না । |
| কুওন | এএতো, কিয়োও-ওয়া যান্গিয়ো দেকিমাসেন | |
| 山田 | えっ…。 | ও ..। |
| ইয়ামাদা | এ্ …? |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
বেশির ভাগ জাপানী কোম্পানিরই কাজের সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে আজকাল "নমনীয় বা পরিবর্তনশীল কাজের সময়" ব্যবহারও ছড়িয়ে পড়ছে। এ ব্যবস্থায় কর্মীরা নিজেরাই কাজের সময় নির্ধারণ করতে কিছু মাত্রায় স্বাধীনতা ভোগ করেন। নমনীয় বা পরিবর্তনশীল কাজের সময় ব্যবস্থা জনপ্রিয়, কেননা এর ফলে কর্মীরা ব্যস্ততম সময়ের ট্রেন বা রাস্তার প্রচণ্ড ভীড় এড়িয়ে স্বচ্ছন্দে অফিস যেতে পারেন এবং তাদের জীবন-আচার অনুযায়ী কাজ করতে পারেন।
অন্যদিকে, এটিও সত্য যে, সহকর্মী অথবা উর্ধ্বতনের আগে অফিস ত্যাগ করতে অনেকেই খারাপ বোধ করেন, এমনকি যদি সেদিনের কাজকর্ম সব শেষও হয়ে যায়। সে কারণে সহকর্মীদের ব্যাপারে সহমর্মিতা প্রদর্শনে আপনিও ভুল করবেন না। অন্যদের আগে অফিস ত্যাগ করতে হলে যাওয়ার আগে ও-সাকি-নি শিৎসুরেয়ে শিমাস্ বলা ভাল। এর মানে "চলে যাচ্ছি বলে কিছু মনে করবেন না।"
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)