> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 45 তোমাকে দেখছি যেন দমে গেছ

অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 45 তোমাকে দেখছি যেন দমে গেছ

অফিসে কুওন-সানের পাশে সাতোও-সান দীর্ঘনিঃশ্বাস ফেলেছেন। তা দেখে ইয়ামাদা-সান তাঁকে কিছু বলেছেন।

নতুন উইন্ডোতে অডিওর সূচনাটি চালু করা

মোট ৫০টি পাঠের টেক্সট ভার্সন ডাউনলোড (পিডিএফ)

প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: গেন্কি নাই-নে

বিস্তারিত পাণ্ডুলিপি
山田ねぇ、元気ないね。どうしたの?
তোমাকে দেখছি যেন দমে গেছ । কী হয়েছে ?
ইয়ামাদানেয়ে, গেন্‌কি নাই নে, দোও শিতা-নো?
佐藤 ちょっと嫌なことがあってね。
একটু বিচ্ছিরি ঘটনা ঘটেছে রে ।
সাতোওচোত্তো ইইয়া-না কোতো-গা আত্তে-নে
山田気分転換に何か食べに行かない?
高橋さんも誘おうよ。
まだ仕事しているはずよ。
চল, ভালো কিছু খেতে যাই চেঞ্জের জন্য । মিস তাকাহাশিকেও ডাকা যাক । উনি অবশ্যই এখনো কাজ করছেন ।

ইয়ামাদাকিবুন তেন্‌কান-নি নানি-কা তাবে-নি ইকানাই?
তাকাহাশি-সান-মো সাসোও-ও-ইয়ো
মাদা শিগোতো শিতে ইরু হাযু-ইয়ো
クオン僕も行きます!
আমিও যাচ্ছি !
কুওনবোকু-মো ইকিমাস্‌

জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)

আপনার পরিবারে কে পারিবারিক ব্যয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন? জাপানে প্রায় সত্তর শতাংশ পরিবারে সেই গুরুদায়িত্ব নিয়ে থাকেন গৃহিনীরা। এর মানে হচ্ছে স্বামীদেরকে সীমিত পরিসরে নিজের জন্য ইচ্ছামত খরচ করার অনুমতি দেওয়া হয়।
একটি ব্যাংক গত ৩০ বছর ধরে চাকরিজীবিদের মাসিক পকেট খরচ নিয়ে জরীপ চালাচ্ছে। তাতে দেখা যায়, ২০১০ সালে সেই পরিমাণ ছিল গড়ে ৪০ হাজার ৬ শো ইয়েন বা সাড়ে ৪ শো মার্কিন ডলারের মত। জাপানে রেস্তোরাঁয় লাঞ্চ খেতে গেলে ১ হাজার ইয়েনের মত লাগে। সেই বিচারে পরিমানটা খুব বেশী বলা যাবে না। জরীপে উত্তরদাতাদের মধ্যে অর্ধেকেরও বেশি লোক এই টাকা ব্যয় করে থাকেন লাঞ্চ খাওয়া ও নিজ নিজ শখের উদ্দেশ্যে।
এই সীমিত পরিমাণের হাতখরচ শুধু লাঞ্চের জন্য ব্যবহার না করে সহকর্মীদের সঙ্গে খাওয়া-দাওয়া ও আপন শখের জন্যে লাগাতে চাইলে ভেবে চিন্তে ব্যয় করার প্রয়োজন আছে। জরীপে "আপনি কোন্ খাতে ব্যয় সংকুচিত করার চেষ্টা করে থাকেন?" এই প্রশ্নের উত্তরে অধিকাংশ উত্তরদাতা বলেন যে তাঁরা বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়া ও সস্তা রেস্তোরাঁ খোঁজার মাধ্যমে লাঞ্চের জন্য ব্যয় যথাসম্ভব সীমিত রাখার প্রয়াস নিচ্ছেন।

উৎস; শিন্‌সেই ব্যাংক

পাঠ্যসূচি:প্রতি সপ্তাহে আপডেট

সূচনা পর্ব

দক্ষতা পরীক্ষা

বিষয়বস্তুভিত্তিক সার্চ করা

  • পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
  • নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
  • প্রবাদ
  • পরিস্থিতি বর্ণনা
  • মতামত প্রকাশ করতে হলে
  • সম্ভাষণ
  • শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
  • জবাব দেওয়া
  • আত্মপরিচয় পর্ব
  • কেনাকাটা
[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)

জাপানী ভাষা শিক্ষা পাঠ সংক্রান্ত প্রশ্ন বা মতামত মন্তব্য পাঠানো