> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 40 ছুটির দিনে কি কর?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 40 ছুটির দিনে কি কর?
কুওন-সান বাড়িওয়ালি এবং তাঁর স্বামীর সাথে দেখা করতে তাদের বাড়িতে এসেছেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: ইয়াসুমি-নো হি-ওয়া নানি-ও শিতেইরু-ন্ দেস্-কা?
| 大家の夫 | 休みの日は何をしているんですか? | ছুটির দিনে কি কর ? |
|---|---|---|
| বাড়িওয়ালা | ইয়াসুমি-নো হি-ওয়া নানি-ও শিতেইরু-ন্ দেস-কা? | |
| クオン | 映画を見たり、本を読んだりしています。 お二人は? | কোনো দিন সিনেমা দেখতে যাই, আবার কোনো দিন বই পড়ি । আপনারা কি করেন ? |
| কুওন | এএগা-ও মিতারি, হোন-ও ইয়োন্দারি শিতেইমাস্ ও-হুতারি-ওয়া? | |
| 大家 | ハイキングが好きで、月に1度は山に行くの。 | আমরা পিকনিক করতে ভালবাসি, তাই মাসে অন্তত একবার পাহাড়ে যাই । |
| বাড়িওয়ালি | হাইকিনগু-গা সুকি-দে, ৎসুকি-নি ইচিদো-ওয়া ইয়ামা-নি ইকু-নো | |
| クオン | 山に行くと、空気がおいしいでしょうね。 | পাহাড়ে গেলে সুন্দর হাওয়া পাওয়া যায়, তাই না ? |
| কুওন | ইয়ামা-নি ইকু-তো, কূকি-গা ওইশী দেশোও-নে |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
জাপান দ্রুত হারে বার্ধক্যের সংখ্যা বাড়ছে। একটি জীবন বীমা কম্পানীর সংশ্লিষ্ট সংস্থার পরিচালিত জরীপ অনুযায়ী জাপানীরা অবসর জীবনে শখ হিসাবে যা যা করতে চান, তার মধ্যে রয়েছে ভ্রমণ, খেলাধুলা, সুস্বাদু খাবার খাওয়া এবং বই পড়া।
এই সব শখের কারণও বিভিন্ন, যেমন মস্তিষ্ক চাঙ্গা রাখা, অবসর জীবন সন্তোষজনক করে তোলা ইত্যাদি। যাই করেন না কেন, সেগুলো শরীর ও মনের সুস্বাস্থ্যের পক্ষে সহায়ক হচ্ছে।
এই তথ্যের উৎস : জাপান ইনস্টিটিউট অব লাইফ ইন্স্যুরেন্স
« পূর্ববর্তী পাঠ (39) | পরবর্তী পাঠ (41) »
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)