> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 39 আসতে পারি?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 39 আসতে পারি?
কুওন-সানকে তার বাড়িওয়ালি বাসায় আমন্ত্রন জানিয়েছেন। তিনি প্রবেশদ্বারের ঘণ্টা বাজাচ্ছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: ওজামা শিমাস্
| クオン | おじゃまします。 | আসতে পারি ? |
|---|---|---|
| কুওন | ওজামা শিমাস্ | |
| 大家 | どうぞ。 夫もクオンさんと話すのを楽しみにしているの。 | প্লিজ, এসো । আমার স্বামীও তোমার সাথে কথা বলার জন্য আনন্দের সাথে অপেক্ষা করছেন । |
| বাড়িওয়ালি | দোওযো ওত্তো-মো কুওন-সান-তো হানাসু-নো-ও তানোশিমি- নি শিতে ইরু-নো | |
| クオン | そんなことを言われると、緊張します。 | ওটা শুনে আমি বিচলিত বোধ করছি । |
| কুওন | সোন্না কোতো-ও ইওয়ারেরু-তো, কিঞ্চোও শিমাস্ | |
| クオン | あっ、畳がありますね。 | ও..., তাতামি মাদুর আছে, তাইনা ! |
| কুওন | আ্, তাতামি-গা আরিমাস্নে |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
তাতামি মাদুর জাপানে মেঝে ঢাকতে প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়ে আসেছে। তাতামি মাদুর বানানো হয় সংকুচিত ধানের খড় দিয়ে। এর উপরিভাগ ইগুসা নামের একধরণের ঘাসে ঢাকা থাকে। আজকাল প্রায়ই খড়ের বদলে ফোমের মত নতুন পদার্থ ব্যবহার করা হয়। তাতামি মাদুরের বৈশিষ্ট্য হচ্ছে- এতে গরমের সময় ঠাণ্ডা আর ঠাণ্ডার সময় গরম অনুভূত হয়।
কানতো অর্থাৎ জাপানের পূর্ব অঞ্চলের তাতামি মাদুরের আকার হয় দৈর্ঘ্যে একশ ছিয়াত্তর সেন্টিমিটার এবং প্রস্থে অষ্টাশি সেন্টিমিটার। কানসাই অর্থাৎ পশ্চিম অঞ্চলে এর চেয়ে আর একটু বড় আকারের তাতামি মাদুর ব্যবহার করা হয়।
প্রাচীনকাল থেকে ব্যবহার করা সত্ত্বেও আজকাল লোকজনের দৈনন্দিন জীবন পাশ্চাত্য ধাচেঁর দিকে ঝুকেঁ যাচ্ছে। আর সাথে সাথে তাতামির ব্যবহারও কমে যাচ্ছে। তবে পাশ্চাত্য ধাঁচে তৈরি বাড়ি বা ফ্ল্যাটেও বেশীর ভাগ ক্ষেত্রে অন্ততঃ একটি তাতামি মাদুরের ঘর রয়েছে।
এই তাতামি মাদুর ঘরের আয়তনের একক হিসাবেও ব্যবহার করা হয়। "ছয় তাতামি মাদুর" কথাটা শোনার সাথে সাথে আপনি সেটা কত বড় ঘর, তা সহজেই আন্দাজ করতে পারেন। আর যদি সেটা করতে পারেন, তবে নিঃসন্দেহে আপনাকে একজন জাপানী বিশেষজ্ঞের খেতাব দেওয়া যাবে।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)