> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 33 ইয়ামাদা-সানকে একটু দেখতে বল।
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 33 ইয়ামাদা-সানকে একটু দেখতে বল।
কুওন-সানের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এবার কুওন-সানের ঊর্ধ্বতন কর্মী তাঁকে একটা নতুন নির্দেশ দিচ্ছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: ইয়ামাদা-সান-নি মিতে মোরাত্তে কুদাসাই
| 部長 | さっきの企画書、経理部の高橋さんに送ってくれる? | কিছুক্ষণ আগে যে প্রস্তাবটির কথা বলেছিলাম, তা হিসাব বিভাগের তাকাহাশির কাছে একটু পাঠাবে ? |
|---|---|---|
| ম্যানেজার | সাক্কি-নো কিকাকুশো, কেয়েরিবু-নো তাকাহাশি-সান-নি ওকুত্তে কুরেরু? | |
| クオン | その前に、もう一度目を通してほしいん ですが…。 | তার আগে এটি আরও একবার যদি দেখতেন.... |
| কুওন | সোনো মায়ে-নি, মোও ইচিদো মে-ও তোওশিতে হোশী-ন্ দেস্-গা... | |
| 部長 | ごめん。今から出かけるので、山田さんに見てもらってください。 | কিছু মনে কর না । এখন আমাকে বাইরে যেতে হবে, ইয়ামাদাকে একটু দেখতে বল। |
| ম্যানেজার | গোমেন, ইমা-কারা দেকাকেরু নোদে, ইয়ামাদা-সান- নি মিতে মোরাত্তে কুদাসাই |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
মানুষ-মানুষে "প্রীতিকর সম্পর্কেই সব চেয়ে গুরুত্বপূর্ণ" – এ ধারণাটি এখনও জাপানের ব্যবসা ক্ষেত্রে ভালভাবে টিকে রয়েছে। এ চেতনার সাথে বৈশিষ্ট্যসূচক অভিব্যক্তি হচ্ছে "ওকাগেসামা দে", অর্থাৎ "-কে ধন্যবাদ" বা "-এর দোয়ায় বা আশীর্বাদে"। এর একটি উদাহরণ হচ্ছে "আপনার দোয়ায় আমরা চুক্তিটি পেয়ে গেলাম।" আপনি যদি প্রকৃতপক্ষে সব কাজও করে থাকেন, তারপরও আপনি প্রত্যেকের তত্ত্বাবধান এবং সহযোগিতার জন্য "ওকাগেসামা দে" জানিয়ে তাদের মূল্যায়ন করতে পারেন। এর ফলে আপনি দেখতে পারেন যে তাদের সহযোগিতাকে আপনি খুবই গুরুত্ব দেন।
অন্যদিকে, আপনি যদি "যান্নেন নাগারা" দিয়ে কথা শুরু করেন, তবে এর অর্থ দাঁড়ায় "দুর্ভাগ্যক্রমে"। এটি নির্দেশ করে যে আপনি কোন খারাপ খবর দিতে যাচ্ছেন।
"ওশ্শারু তোওরি দেস-গা" কথাটির বাংলা ভাবার্থ হচ্ছে "আপনি যা বলছেন, এটা ঠিক সেরকমই, তবে..."। কোন পালটা মতামত দেওয়ার ক্ষেত্রে এভাবে কথা শুরু করতে হয়। এর দ্বারা এ ধরনের মত বোঝায় যে, "আপনি যা বলতে চেয়েছেন, তা আমি পুরোপুরি বুঝতে পেরেছি, তবে...।
এ অভিব্যক্তিগুলি ভালভাবে ব্যবহার করতে পারলে আপনাকে জাপানে একজন পুরোদস্তুর কর্মী হিসেবে বিবেচনা করা হবে।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)