> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 31 আর একবার চেষ্টা করে দেখি
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 31 আর একবার চেষ্টা করে দেখি
কুওন-সান একটা প্রস্তাব লিখেছেন। মিটিং-এ সবার মতামত শোনার আগে ম্যানেজার তাঁকে একটা কিছু উপদেশ দিচ্ছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: মোও ইচিদো ইয়াত্তে মিমাস্
| 部長 | さっきの資料、グラフをつけたらどうかな? そうすれば、見やすくなると思いますよ。 | কিছুক্ষণ আগে যা দেখেছিলাম, তার সাথে গ্রাফ যুক্ত করে দেখো না কেন ? তা করলে, মনে হয় দেখতে সহজ হয়ে যাবে। |
|---|---|---|
| ম্যানেজার | সাক্কি-নো শিরিইয়োও, গুরাহু-ও ৎসুকেতারা দোও কা-না? সোও সুরেবা, মিইয়াসুকু-নারু-তো ওমোইমাস্-ইয়ো | |
| クオン | わかりました。 もう一度やってみます。 | ঠিক আছে । আরও একবার চেষ্টা করে দেখি । |
| কুওন | ওয়াকারিমাশ্তা মোও ইচিদো ইয়াত্তে মিমাস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
কর্মস্থলে যাতায়াতকালে ট্রেনে জাপানীরা কিভাবে সময় কাটান?
এ প্রসঙ্গে ২০১০ সালে একটা অনুসন্ধান কম্পানির সমীক্ষায় দেখা যায় যে, পুরুষের ক্ষেত্রে সব চেয়ে বেশী লোক বই বা কমিকের বই পড়ে সময় কাটান আর তার পরে বেশী লোক ট্রেনের ভেতরে ঝোলানো বিজ্ঞাপন পড়ে। তার পরে এমন উত্তরও দেখা যায় বাইরের দৃশ্য দেখা আর কিছু কিছু বিবেচনা করা। মহিলার ক্ষেত্রে সব চেয়ে বেশী লোক করে মোবাইল ফোনে ঈ-মেই বা গেম খেলে। তার পরে বই পড়া আর গান বা সঙ্গীত শোনা। তা ছাড়া পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে অনেক লোক উত্তর দিয়েছেন "ঘুমানো"। এদিকে কারোর সাথে গল্প করা এমন লোক খুব অল্প দেখা যায়।
জাপানের কর্মস্থলে যাতায়াত ট্রেনে কিছু না কিছু ঘোষণা ছাড়া লোকজনের কণ্ঠস্বর একদম শোনা যায় না এমন অবস্থাও অসাধারন নয়। কোনো কোনো দেশে একই ট্রেনে যাতায়াত করার সময় স্বাভাবিকভাবে গল্প করতে শুরু করা হয়, আর সে রকম দেশ থেকে আসলে এমন অবস্থা দেখে অবাক হবে। তবে প্রবাদেও বলা হয় যে When in Rome, do as Romans do । জাপানে যাত্রীবোঝাই ট্রেনে সহসা মোবাইল ফোনে কথা বলতে শুরু করলে লোকজন আপনার দিকে ঠাণ্ডা দৃষ্টিতে তাকাবেন।
সূত্র ; L-NET কোম্পানি
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)