> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 29 দিনে তিনবার করে পান করবেন
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 29 দিনে তিনবার করে পান করবেন
কুওন-সানকে দেখার পর ডাক্তার গ্যাসট্রাইটিস বলে তাঁকে ওষুধের ব্যবস্থা-পত্র দিয়েছেন। এবার তিনি ওষুধের দোকানে আছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: ইচিনিচি-নি সান্কাই নোন্দে কুদাসাই
| 薬局 | 胃酸を抑える薬を出します。 1日に3回飲んでください。 | পাকস্থলির এসিড কমাতে কিছু ওষুধ দিচ্ছি। দিনে তিনবার করে পান করবেন । |
|---|---|---|
| ফার্মাসিস্ট | ইসান-ও ওসায়েরু কুসুরি-ও দাশিমাস্ ইচিনিচি-নি সান্কাই নোন্দে কুদাসাই | |
| クオン | いつ飲めばいいですか? | কখন পান করব ? |
| কুওন | ইৎসু নোমেবা ঈ দেস্কা? | |
| 薬局 | 食後に飲んでください。 3日分あります。 | খাবার পর পান করবেন । তিনদিনের ওষুধ আছে । |
| ফার্মাসিস্ট | শোকুগো-নি নোন্দে কুদাসাই মিক্কাবুন আরিমাস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
বলা হয় যে জাপানীদের প্রতি তিনজনের মধ্যে একজন কিছু না কিছু এলার্জি, যেমন হাঁপানি রোগ বা খাদ্য এলার্জি, এই সবে ভুগছেন। প্রতি চৌদ্দজনের মধ্যে একজনের খাদ্য এলার্জি আছে আর বিশেষ করে বাচ্চাদের মধ্যে এটা বেড়ে যাচ্ছে।
জাপানের প্রাথমিক স্কুলে সাধারণত বাচ্চাদের জন্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। তাই আজকাল তাদের বিভিন্ন উপায়ের সন্ধান করতে হয়; যাতে শিশুদের এলার্জির কষ্ট ভোগ করতে না হয়। হিরোশিমা জেলার এক স্কুলে, যাদের খাদ্য এলার্জি আছে, সে রকম বাচ্চাদের জন্যে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে রান্না তৈরি করা হয়; আর সয়াবীন বা ডিম সহ যে খাদ্য এলার্জির কারণ হতে পারে, সেগুলো ব্যবহার না করে রান্না করা হচ্ছে। আবার হোক্কাইদো জেলার এক স্কুলে খাবারে সংবেদনশীল বাচ্চাদের জন্য এমন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়, যেগুলো সাধারণ খাবারের সঙ্গে দেখতে একই রকম। যেমন যে বাচ্চারা ডিম খেতে পারে না তাদের জন্যে তামাগোইয়াকি বা ওমলেট তৈরি করা হয় মাছের গুঁড়ো বা কুমড়া দিয়ে।
জাপানে কাফুন্-শো নামে পরিচিত হেই ফিভার কুড়ি শতাংশ জাপানীদের বিরক্ত করে আর এখন এটা জাতীয় রোগে পরিণত হয়েছে। সিডার বা হগউড-এর মত উদ্ভিদের পরাগ দেহে প্রবেশ করলে অনবরত হাঁচি ও সর্দি হয়। এই অপ্রীতিকর অবস্থায় পড়ে অনেকেই কাজে বা পড়ালেখায় মন দিতে পারেন না।
এই রোগে আক্রান্ত হওয়া থেকে রেহাই পাওয়ার সব থেকে ভাল উপায় হচ্ছে গাছ বা ঘাসের পরাগ যাতে শ্বাসপ্রশ্বাসের সাথে দেহে ঢুকতে না পারে, সেই জন্য মুখে মাস্ক পরা। বসন্তকালে যখন সিডার গাছের পরাগ আকাশে উড়ে, সেই সময় জাপানে এলে আপনারা নিশ্চয় দেখবেন যে অনেক লোক মুখে মাস্ক বা চোখে গোগল পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)