> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 25 স্টেশনের সামনে পেয়েছি
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 25 স্টেশনের সামনে পেয়েছি
কুওন-সান কোম্পানির সহকর্মীদের সঙ্গে রেস্তোরাঁতে খাবার খাওয়ার পরে আকিহাবারায় আরও ঘুরে বেড়িয়েছেন। যেখানে সেখানে যাওয়ার কারণে ক্লান্ত হয়ে একটু শরীর খারাপ হয়েছে মনে হচ্ছে।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: একিমায়ে-দে মোরাত্তা-নো
| 山田 | 風邪?ティッシュあげる。 | ঠান্ডা লেগেছে ? টিস্যু পেপার দিচ্ছি । |
|---|---|---|
| ইয়ামাদা | কাযে? তিশ্শু আগেরু | |
| クオン | ありがとうございます。 | ধন্যবাদ । |
| কুওন | আরিগাতোও গোযাইমাস্ | |
| 山田 | はい。これ、駅前でもらったの。 | এই নাও । এটা স্টেশনের সামনে পেয়েছি। |
| ইয়ামাদা | হাই, কোরে একিমায়ে-দে মোরাত্তা-নো | |
| クオン | ただでティッシュをくれるんですか? | তারা এই টিস্যু পেপার কি বিনামূল্যে দিয়েছে ? |
| কুওন | তাদা-দে তিশ্শু-ও কুরেরু-ন দেস্কা? | |
| 山田 | そうなの。 | তাই । |
| ইয়ামাদা | সোও না-নো |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
আপনাদের দেশে নিজেকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় জিনিস কি? জাপানে রুমাল হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস। রুমালের ব্যবহার নিয়ে একটা বিদ্যুত কোম্পানি ২০১০ সালে সমীক্ষা চালিয়েছিল। "আপনি কি সাধারণত রুমাল বা হাত তোয়ালে সাথে রাখেন? এ প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ লোক উত্তর দিয়েছিলেন, "হ্যাঁ, আমি সবসময়ই একটি সাথে রাখি"। আমরা যদি আরেকটি উত্তর অর্থাৎ "সব সময় নয়, কিন্তু প্রায়ই" যোগ করি, তবে দেখা যাবে যে প্রকৃতপক্ষে ৮৫ শতাংশের মত লোক সচরাচর সাথে একটি রুমাল বা হাত তোয়াল রাখে।
ডিপার্টমেন্ট স্টোর এবং বড় বড় কাপড়ের দোকানে গেলে নানারকমের উপাদানে তৈরি অনেক রঙের রুমাল প্রদর্শন করতে দেখা যায়। জাপান ভ্রমণের সময় আপনি রুমালের সারিতে এগুলো একনজর দেখে আসতে পারেন।
সূত্র ; টোকিও বিদ্যুৎ কোম্পানি
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)