> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 21 কোনটা আপনি সুপারিশ করবেন?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 21 কোনটা আপনি সুপারিশ করবেন?
দুটি পার্সোনাল কম্পিউটার দেখে কুওন-সানের পছন্দ হয়েছে। তিনি সেগুলো নিয়ে দোকানের লোকটিকে কিছু জিজ্ঞাসা করছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: দোচিরা-গা ও-সুসুমে দেস্-কা?
| クオン | すみません。 どちらがおすすめですか? | একটু শুনবেন ? কোনটি আপনি সুপারিশ করবেন ? |
|---|---|---|
| কুওন | সুমিমাসেন দোচিরা-গা ও-সুসুমে দেস্কা? | |
| 店員 | どのようにお使いですか? | কিভাবে আপনি এটি ব্যবহার করবেন ? |
| বিক্রেতা | দোনো ইয়োও-নি ও-ৎসুকাই দেস্কা? | |
| クオン | インターネットやメールです。 | ইন্টারনেট আর ই-মেইলের জন্য । |
| কুওন | ইন্তাআনেত্তো-ইয়া মেয়েরু দেস্ | |
| 店員 | こちらの方があちらよりメモリーの容量が大きいです。 作業効率がアップしますよ。 | এটার মেমোরি ঐ ওটির চেয়ে বেশি । এটি আপনার কাজের দ্রুততা বাড়িয়ে দিবে। |
| বিক্রেতা | কোচিরা-নো হোও-গা আচিরা ইয়োরি মেমোরী-নো ইয়োওরিয়োও-গা ওওকী দেস্ সাগিয়োও কোওরিৎসু-গা আপ্প্ শিমাস্ইয়ো |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
জাপানী ভাষায় সমোচ্চারিত শব্দ অনেক আছে।
যেমন, কোওয়েন কথাটি। এর মানে হয় "পার্ক", "বক্তৃতা", বা "সমর্থন"। উচ্চারণ একই বলে বাক্যের প্রসঙ্গ থেকে মানেটা বুঝতে হয়।
আরেকটা উদাহরণ আইয়ামারু। এর দুটো মানে আছে, একটা হচ্ছে "ভুল করা", আর একটা হচ্ছে "মাফ চাওয়া"।
এছাড়া সমোচ্চারিত হলেও স্বরভঙ্গীতে পার্থক্য আছে, এমন শব্দও তয়েছে। যেমন হাশি। স্বরভঙ্গি অনুযায়ী এর অর্থ হতে পারে "সেতু", "চপস্টিক (খাবারের সময় ব্যবহৃত কাঠি )" বা "প্রান্ত" শেষে নিওয়া-এই শব্দ ব্যবহার করে একটা সমোচ্চারিত শব্দ-সমষ্টির বাক্যের পরিচয় দেব।
উরানিওয়া নিওয়া নিওয়া, নিওয়া নিওয়া নিওয়া নিওয়াতোরি-গা ইরু
এই বাক্যের মানে হচ্ছে "পেছনের বাগানে দুই, সামনের বাগানেও দুই মুরগী আছে।" জাপানী ভাষায় দুই পাখী গণনা করা হয় "নিওয়া", আর বাগানও "নিওয়া", এবং বাংলায় স্থান নির্দেশক এ, অর্থাৎ "বাগানে"-র এ-এর জাপানী প্রতিশব্দ নিওয়া আর মুরগী বলা হয় "নিওয়াতোরি"।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)