> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 20 আসুন।
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 20 আসুন।
কুওন-সানেরা এখন আকিহাবারায় সহকর্মীদের সঙ্গে ভাল পার্সোনাল কম্পিউটার খুঁজছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: ইরাশ্শাইমাসে
| 店員 | いらっしゃいませ。 ただいまセール中です! | স্বাগতম ! এখন সেল চলছে । |
|---|---|---|
| বিক্রেতা | ইরাশ্শাইমাসে তাদাইমা সেয়েরু-চূ দেস্ | |
| 山田 | 今日買うのはパソコンだけ? | আজ তুমি কি কেবল পার্সোনাল কম্পিউটার কিনছ ? |
| ইয়ামাদা | কিয়োও কাউ-নোওয়া পাসোকোন দাকে? | |
| クオン | いや、テレビとか電子レンジとか色々買おうと思っています。 | না, আমি টেলিভিশন, মাইক্রো-ওভেনের মতো অনেক কিছুই কেনার কথা ভাবছি । |
| কুওন | ইইয়া, তেরেবি তোকা দেন্শিরেঞ্জি তোকা ইরোইরো কাওও-তো ওমোত্তে ইমাস্ | |
| 佐藤 | おっ、安い!このテレビ。 | আরে… সস্তা ! এই টেলিভিশনটা । |
| সাতোও | ও্, ইয়াসুই! কোনও তেরেবি |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
প্রাচীনকাল থেকেই জাপানের রাজপরিবারে রাজকীয় চিহ্ন হচ্ছে তলোয়ার, আয়না এবং রত্ন। এগুলো তিন পবিত্র সম্পদ নামেও পরিচিত।
১৯৫০ দশকে যখন বৈদ্যুতিক সরঞ্জাম এত প্রচলিত ছিল না, তখন সাদা-কালো টেলিভিশন, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন, এই তিনটিকে বলা হত "পারিবারিক তিন পবিত্র সম্পদ"। তার পরে অচিরেই এই তিনটি বৈদ্যুতিক সরঞ্জাম অধিকাংশ জাপানী পরিবারে স্থান করে নেয় আর লোকদের জীবনযাত্রা বদলে দেয়।
আজকের দিনে আমাদের জীবনে যখন নানারকম বৈদ্যুতিক সরঞ্জামে পূর্ণ, তখন সেই তিন পবিত্র সম্পদ কি হতে পারে? কেউ কেউ বলেন যে সমতল টেলিভিশন এবং ডিজিটাল ক্যামেরা। কিন্তু বাজারে একের পরে এক নতুন সরঞ্জাম আসছে। একুশ শতকের "তিন পবিত্র সম্পদ" হিসেবে আপনি কোনটি বাছাই করবেন?
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)