> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 2 ওটা কি?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 2 ওটা কি?
সহকর্মী ইয়ামাদা কুওনকেকিছু জিনিস দিয়েছেন, যা ব্যবসার জন্য অপরিহার্য। এগুলো কি হতে পারে?
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: সোরে-ওয়া নান্ দেস্-কা?
| 山田 | クオンさん。 これがあなたの名刺です。 | কুওন … এটা আপনার ভিজিটিং কার্ড । |
|---|---|---|
| ইয়ামাদা | কুওন-সান, কোরে-গা আনাতা-নো মেয়েশি দেস্ | |
| クオン | ありがとうございます。 それは何ですか? | অনেক ধন্যবাদ । ওটা কি ? |
| কুওন | আরিগাতোও-গোযাইমাস্ সোরে-ওয়া নান্ দেস্কা ? | |
| 山田 | これは社員証です。 | এটা পরিচয়পত্র । |
| ইয়ামাদা | কোরে-ওয়া শাইন্শোও দেস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
কো-সো-আ-দো কোতোবা এ শব্দসমষ্টিটি মূলত নির্দেশক-সর্বনাম কোরে, সোরে, আরে এবং প্রশ্নবাচক সর্বনাম দোরে; এগুলোর আদ্যাক্ষর দিয়ে তৈরি হয়। দোরে মানে ‘কোনটি?’। কোতোবা মানে শব্দ। কো-সো-আ-দো কোতোবা ব্যবহার করে স্থান-নির্দেশক কোকো মানে “এখানে”, সোকো মানে “ওখানে”, আসোকো মানে “ঐ ওখানে”, এবং দোকো মানে “কোনখানে?” বুঝানো হয়।
কো-সো-আ-দো কোতোবা খুবই কাজের, কেননা সুনির্দিষ্ট নামগুলি ব্যবহার না করে তার পরিবর্তে আপনি এগুলি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে, আপনি যা বুঝাতে চাচ্ছেন, অন্যজন সেটা জানেন। এই সব শব্দ নিয়ে দীর্ঘদিনের বিবাহিত দম্পতির মধ্যে মজার ভুল বুঝাবুঝি হয়ে থাকে। যেমন, স্বামী স্ত্রীকে বললেন, “ওটা নিয়ে এসো” অর্থাৎ সংবাদপত্র। কিন্তু স্ত্রী চশমাটি এনে দিলেন।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)