> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 18 আকিহাবারায় কিভাবে যেতে পারি?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 18 আকিহাবারায় কিভাবে যেতে পারি?
কুওন-সান আকিহাবারা যাওয়ার জন্যে কাছের স্টেশন এসেছেন। তবে তিনি জানেন না কোন ট্রেন আকিহাবারায় যায়।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: আকিহাবারা-নিওয়া দোও ইকেবা ঈ দেস্-কা?
| クオン | あの…。 秋葉原には、どう行けばいいですか? | একটু শুনবেন ? আকিহাবারায় কিভাবে যেতে পারি ? |
|---|---|---|
| কুওন | আনো… আকিহাবারা-নিওয়া দোও ইকেবা ঈ দেস্কা? | |
| 駅員 | 1番線の電車に乗れば、20分で着きますよ。 | একনম্বর প্লাটফর্ম থেকে ট্রেনে উঠলে, ২০ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন । |
| রেলকর্মী | ইচিবান্সেন্নো দেন্শা-নি নোরেবা, নিজুপ্পুন-দে ৎসুকিমাস-ইয়ো | |
| クオン | いくらですか? | (ভাড়া) কত হবে ? |
| কুওন | ইকুরা দেস্-কা? | |
| 駅員 | 190円です。 | একশত-নব্বই ইয়েন । |
| রেলকর্মী | হিয়াকু-কিউজূ-এন দেস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
বিদেশে প্রথম ট্রেনে ওঠার সময় ঠিক গন্তব্যস্থানে নামতে পারবেন কিনা, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। জাপানে ট্রেনের ভিতরে বিভিন্ন ঘোষণা বা গাইড শুনতে পারেন।
টোকিওতে অধিকাংশ ট্রেন ও পাতালরেলে পরবর্তী স্টেশনের নাম বা ট্রেন বদল করার গাইড আপনারা জাপানী এবং ইংরেজীতে শুনতে পান। নতুন ট্রেন হলে দরজার উপরে লিকুইড ক্রিস্টালের মনিটোর থাকে, যাতে একই রকম গাইড দেখা যায়। সেখানে জাপানী এবং ইংরেজী আর কখনো কখনো চীনা আর কোরীয় ভাষাতেও গাইড লেখা হয়। এ রকম কিছু থাকলে জাপানী ভাষা না জানলেও কোনো অসুবিধা হবে না। তবে দুর্ঘটনা বা ঝড়ের মত খারাপ আবহাওয়ার কারণে যখন ট্রেন থেমে যায় বা দেরি হয়, তখন শুধু জাপানী ভাষায় ঘোষণা দেয়া হয়। এমন সময় কিন্তু আপনার জাপানী ভাষার দক্ষতা পরীক্ষা করা হবে। তাড়াহুড়া না করে ঘোষণাটি শুনে নেবেন।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)