> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 17 আমি পার্সোনাল কম্পিউটার চাই।
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 17 আমি পার্সোনাল কম্পিউটার চাই।
আগামীকাল ছুটির দিন। কুওন-সান সহকর্মীদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: পাসোকোন-গা হোশী-ন্ দেস্
| 佐藤 | 明日、どこか行きませんか? | আগামীকাল কোথাও যাবেন নাকি ? |
|---|---|---|
| সাতোও | আশিতা, দোকোকা ইকিমাসেন্কা? | |
| クオン | いいですね。 実は、僕、パソコンが欲しいんです。 | উত্তম প্রস্তাব ! আসলে, আমি পারসোনাল কম্পিউটার চাই। |
| কুওন | ঈ দেস্নে জিৎসুওয়া, বোকু, পাসোকোন-গা হোশী-ন্ দেস্ | |
| 山田 | じゃあ、秋葉原に行きましょう。 たくさんお店がありますよ。 | ঠিক আছে, চলুন আকিহাবারায় যাই । সেখানে অনেক দোকান রয়েছে । |
| ইয়ামাদা | জাআ, আকিহাবারা-নি ইকিমাশোও তাকুসান ও-মিসে-গা আরিমাসু্ইয়ো |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
টোকিওর আকিহাবারা এলাকা হচ্ছে অত্যন্ত বিখ্যাত জায়গা যেখানে অনেক বৈদ্যুত সরঞ্জামের দোকান জমে আছে। আজকাল এনিমেশন বা কার্টুনের মত পপ-সংস্কৃতির কেন্দ্র-স্থান হিসেবেও বিখ্যাত হয়ে গেছে। প্রতি সপ্তাহান্তে সেখানে যে তরুণ তরুণীর ভীড় থাকে তারা এনিমেশনের পুতুল বা ভিডিও গেমসের সফটওয়্যার কেনার জন্যে আসে।
আকিহাবারাতে বৈদ্যুত সরঞ্জামের দোকান জমতে শুরু হয়েছে ১৯৫০-র দশক থেকে। যুদ্ধোত্তর উন্নয়নের যুগে এ শহরে বৈদ্যুত সরঞ্জামের দোকান জমে আসে। তার পরেও আরো অনেক দোকান এখানে খোলা হয়েছে। সে সময় ছোট ছোট দোকান সারিবদ্ধ ছিল। আজও গলিতে ঢুকে গেলে সে রকম ছোট ছোট দোকান আছে যেখানে পুরোনো রেডিও টুব থেকে শুরু করে অত্যাধুনিক বৈদ্যুত সরঞ্জাম পর্যন্ত সব কিছু পাওয়া যায়।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)