> সহজে জাপানী শেখা > অনলাইনে জাপানী ভাষা শেখা > পাঠ 11 কার সাথে যাচ্ছেন?
অনলাইনে জাপানী ভাষা শেখা পাঠ 11 কার সাথে যাচ্ছেন?
কুওন-সান যখন ক্লাইয়ান্ট কম্পানিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইয়ামাদা-সান তাঁর সাথে কথা বলতে শুরু করেছেন।
প্রয়োজনীয় শব্দসমষ্ঠি: দারে-তো ইকু-ন্ দেস্-কা?
| 山田 | 名刺は持ちましたか? | আপনার ভিজিটিং কার্ড এনেছেন কি ? |
|---|---|---|
| ইয়ামাদা | মেয়েশি-ওয়া মোচিমাশ্তা-কা? | |
| クオン | はい。 初めて営業に行くので緊張しています。 | হ্যাঁ । আমি বিচলিত বোধ করছি, কেননা এই প্রথম বিক্রয় সংক্রান্ত সাক্ষাৎ করতে যাচ্ছি । |
| কুওন | হাই হাজিমেতে এএগিয়ো-নি ইকু-নোদে, কিঞ্চোও শিতে ইমাস্ | |
| 山田 | 誰と行くんですか? | কার সাথে যাচ্ছেন? |
| ইয়ামাদা | দারে-তো ইকু-ন্ দেস্কা? | |
| クオン | 部長とです。 3時にここを出ます。 | ম্যানেজারের সাথে । তিনটায় এখান থেকে বের হব । |
| কুওন | বুচোও-তো দেস্ সানজি-নি কোকো-ও দেমাস্ |
জাপানে বসবাসের জন্য টিপস্ (じょうたつのコツ)
জাপানী ভিজিটিং কার্ডে মেয়েশি দু রকমের আকার আছে। একটা হচ্ছে উল্লম্ব (vertical), আর একটা হচ্ছে অনুভূমিক (horizontal)। উল্লম্ব আকারে শুধু জাপানী ভাষায় লেখা হয়, এদিকে অনুভূমিক আকারে জাপানীর সাথে সাথে ইংরেজীতেও লেখা যায় । জাপানী ভিজিটিং কার্ড মোটামুটি একই সাইজে বানানো হয়। প্রধান সাইজ হচ্ছে দৈর্ঘ্যে একানব্বই মিলিমিটার এবং প্রস্থে পঞ্চান্ন মিলিমিটার। আজকাল জাপানে বিভিন্ন রকমের ভিজিটিং কার্ড আছে। যেমন পুনঃব্যবহৃত কাগজে তৈরি করা কার্ড, নামের সাথে ফটো বা বিভিন্ন নকশাসহ কার্ড ইত্যাদি ইত্যাদি।
কারও ভিজিটিং কার্ড নেওয়ার সময় "চোদাইশিমাস" বলুন। "চোদাইশিমাস" হচ্ছে "নেওয়া" শব্দের অত্যন্ত বিনয়ী অভিব্যক্ত। সাবধানে থাকবেন যে সে সময় আপনার আঙ্গুল দিয়ে নামটা আড়াল না করেন বা ভিজিটিং কার্ড মেয়েশি-র উপরে কিছু না লেখেন।
বিষয়বস্তুভিত্তিক সার্চ করা
- পরামর্শ, প্রস্তাব এবং অনুরোধ
- নির্দেশনা এবং ব্যাখ্যার জন্য অনুরোধ করা
- প্রবাদ
- পরিস্থিতি বর্ণনা
- মতামত প্রকাশ করতে হলে
- সম্ভাষণ
- শিষ্ঠাচারমূলক অভিব্যক্তি
- জবাব দেওয়া
- আত্মপরিচয় পর্ব
- কেনাকাটা
RSS
আরও পাঠ দেখা
Bookmark
![[বিনামূল্যে] পাঠসমূহ ডাউনলোড করা (অডিও/ টেক্সট)](../../images/btn_dl.png)